Advertisement
advertisement
advertisement

দায় স্বীকার করে নিলেন শাকিব খান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৬:২৩

দায় স্বীকার করে নিলেন শাকিব খান

ঈদ উৎসবে মুক্তি পেয়েছে ঢালিউড অভিনেতা শাকিব খান অভিনীত ও আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমাটি। একযোগে দেশের ১৩৩ প্রেক্ষাগৃহে এ সিনেমাটি প্রদর্শনী চলছে। তবে কারিগরি ত্রুটির কারণে সিনেপ্লেক্স থেকে কয়েকবার সিনেমাটি নামিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।


এদিকে ঈদের পর মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় ‘প্রিন্স’ সিনেমার প্রিমিয়ার হয়েছে স্টার সিনেপ্লেক্সের উত্তরা শাখায়। সেখানে এ সিনেমাটি দেখার আমন্ত্রণ পেয়েছিলেন দেশের অনেক বড় বড় তারকা। সেখানে সন্ধ্যা গড়িয়ে মধ্যরাতে দুই নায়িকা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ‘প্রিন্স’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ঢালিউড কিং শাকিব খান।


হাজির হয়েই সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের বক্তব্য শুরু করেন তিনি। 'প্রিন্স' সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।


শুরুতেই শাকিব খান ‘প্রিন্স’ সিনেমার বিপর্যয় নিয়ে ক্ষমা চান। তিনি বলেন, ‘পাঁচ দিন মাল্টিপ্লেক্সে ছিলাম না। তারপরও ২২টি শো হয়েছে। এটাই প্রিন্সের প্রতি সিনেমাপ্রেমী দর্শকদের ভালোবাসা।’


শাকিব খান বলেন, আমি যখন প্রিন্স সিনেমার গল্প শুনি, তখনই মনে হয়েছিল— এটি আমার জীবনের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে। হয়তো সময় স্বল্পতার কারণে আমরা সেটি করতে পারিনি। এ জন্য নির্মাতাসহ সবার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন, আমরা চেষ্টা করেছি, পরবর্তী সিনেমা নির্মাণের সময় ত্রুটিগুলো খেয়াল করব।


এ অভিনেতা বলেন, কাজটি করতে গিয়ে শুরুতেই পারমিশন ঝামেলায় আমাদের তিন মাস চলে যায়। যার কারণে শিডিউলের বড় একটি অংশ সেখানেই ব্যাঘাত হয়। এরপর ঈদের আগের দিন পর্যন্ত শুটিং— সব কিছু মিলিয়ে সময় আমাদের পক্ষে ছিল না। তাই আমার পরবর্তী নির্মাতা ও প্রযোজকদের একটি বিষয় বলব— প্ল্যান এ-র পাশাপাশি প্ল্যান-বি রাখার জন্য। তারপরও পরিপূর্ণ সিনেমাটি না দেখাতে পেরেও দর্শক যে ভালোবাসা দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্পর্কিত খবর

অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা

অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা

এ অভিজ্ঞতা আমার ক্যারিয়ারে স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে: সাবিলা নূর

এ অভিজ্ঞতা আমার ক্যারিয়ারে স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে: সাবিলা নূর

অভিনেত্রীকে নিপীড়নের অভিযোগে পরিচালক গ্রেফতার

অভিনেত্রীকে নিপীড়নের অভিযোগে পরিচালক গ্রেফতার

পাকিস্তানে পারিশ্রমিক বৈষম্য নিয়ে সরব মাহিরা খান

পাকিস্তানে পারিশ্রমিক বৈষম্য নিয়ে সরব মাহিরা খান

৪০০ কোটির ফিক্সড ডিপোজিট বিজয়ের, কত সম্পত্তির মালিক অভিনেতা?

৪০০ কোটির ফিক্সড ডিপোজিট বিজয়ের, কত সম্পত্তির মালিক অভিনেতা?

পিতৃত্বকালীন ছুটির আইনি স্বীকৃতির দাবি রাঘবের, গর্বিত পরিণীতি

পিতৃত্বকালীন ছুটির আইনি স্বীকৃতির দাবি রাঘবের, গর্বিত পরিণীতি

Advertisement
advertisement
সর্বশেষ সংবাদ