Advertisement
advertisement
advertisement

বাইকারদের তেল নেওয়া নিয়ন্ত্রণ করতে চালু হচ্ছে অ্যাপস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৫:১২

বাইকারদের তেল নেওয়া নিয়ন্ত্রণ করতে চালু হচ্ছে অ্যাপস

নাটোরের ৩২টি ফিলিং স্টেশনে জেলার হাজার হাজার বাইকারদের তেল নেওয়া নিয়ন্ত্রণ করতে চালু হচ্ছে অ্যাপস (ডিজিটাল তেল বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম)। এই সিস্টেম পুরোপুরি চালু হওয়ার আগপর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুরে এক ঘণ্টা বিরতি বাদে টানা বিকাল ৫টা পর্যন্ত সব ফিলিং স্টেশনে একযোগে পেট্রল অকটেন সরবরাহ করা হবে।


জেলার সব মোটরসাইকেল চালকের নাম, মোবাইল নম্বর ও গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খুব সহজে এই অ্যাপসের আওতায় আনা হবে। রেজিস্ট্রেশনকৃত এই বাইকারেরা সপ্তাহের প্রয়োজনীয় তেল একবারেই নিতে পারবেন জেলার যেকোনো পাম্প থেকে।


বুধবার বিকালে জেলার সব ফিলিং স্টেশন মালিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বড়াইগ্রাম উপজেলা নিবার্হী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের পক্ষ থেকে এই অ্যাপস উপস্থাপন করা হয়।


নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, জেলা ফিলিং স্টেশন মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবীব আহসান বাবু, দাউদার মাহমুদ ও মঞ্জুরুল ইসলাম বিমল, নাটোর প্রেস ক্লাবের সভাপতি মো. শহীদুল হক সরকার, সাংবাদিক বুলবুল আহমেদ ও কামাল হোসেন প্রমুখ।


সভায় আগামী এক সপ্তাহের মধ্যে এই অ্যাপসটির কার্যকারিতা যাচাই ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করতে একটি কমিটি গঠন করা হয়েছে।


সভায় বলা হয়, জেলায় তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও বাইকারদের চাহিদা বেড়েছে কয়েকগুণ। তাই ধারণা করা হচ্ছে তেল সংকট হবে আশঙ্কায় একই বাইকার বারবার বিভিন্ন পাম্প থেকে তেল নিয়ে সংরক্ষণ করায় তেল সংকট তৈরি হচ্ছে। আলোচিত অ্যাপসটি চালু হলে এ সমস্যার সমাধান হবে।


অতি প্রয়োজনীয় চমৎকার এ অ্যাপস তৈরির ব্যবস্থা করার জন্য বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসকে সভায় সবাই ধন্যবাদ জানান।

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্পর্কিত খবর

ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

মৌলভীবাজারে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ঝালকাঠিতে ৪২ মণ জাটকা জব্দ

ঝালকাঠিতে ৪২ মণ জাটকা জব্দ

পিরোজপুরে ৪ হাজার লিটার ডিজেল জব্দ

পিরোজপুরে ৪ হাজার লিটার ডিজেল জব্দ

মাগুরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

মাগুরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

Advertisement
advertisement
সর্বশেষ সংবাদ