Advertisement
advertisement
advertisement

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০১:৪৭

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের সচিব ক্রিস রাইটের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) ওয়াশিংটন ডিসিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


এ সময় নির্বাচনে জয়লাভের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান সেক্রেটারি রাইট। তিনি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা করেন।


সাক্ষাতে সরবরাহ চেইন ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ জ্বালানি সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বলে তুলে ধরেন ড. খলিলুর রহমান। তিনি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে সহায়তা ও সমর্থন কামনা করেন।


সেক্রেটারি রাইট জ্বালানি চ্যালেঞ্জের কথা স্বীকার করে এ কঠিন সময়ে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি জানান, বাংলাদেশের অনুরোধ বিবেচনা করে তিনি ও তার দল যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।


উভয় পক্ষ বাংলাদেশের জন্য নিরাপদ জ্বালানি সমাধানে দীর্ঘমেয়াদি সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্য ক্রয় বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা করে।

বৈঠকে ক্রিটিক্যাল মিনারেলস অ্যান্ড এনার্জি ইনোভেশনের (সিএমইআই) সহকারী সচিব মিসেস অড্রে রবার্টসন এবং ডিওই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, ডেপুটি চিফ অব মিশন ডিএম সালাহউদ্দিন মাহমুদ এবং দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. মো. ফজলে রাব্বি।

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্পর্কিত খবর

হাদি হত্যা: সঞ্জয় চিসিমের জামিন আবেদন নামঞ্জুর

হাদি হত্যা: সঞ্জয় চিসিমের জামিন আবেদন নামঞ্জুর

বাংলা নববর্ষ উদযাপনে যেসব নির্দেশনা

বাংলা নববর্ষ উদযাপনে যেসব নির্দেশনা

কৃষি কার্ড কারা পাবেন, আবেদন করবেন যেভাবে

কৃষি কার্ড কারা পাবেন, আবেদন করবেন যেভাবে

ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’

ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’

সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

Advertisement
advertisement
সর্বশেষ সংবাদ