Advertisement
advertisement
advertisement

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৭:৪৩

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। শনিবার (১ এপ্রিল) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।


বৃক্ষরোপণ কর্মসূচি


সকাল সাড়ে ১০টায় সরকার ঘোষিত আগামী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ আওতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক পূর্বাচল এক্সপ্রেসওয়ে হতে মাদানী এভিনিউ পর্যন্ত সংযোগ সড়কে (জলসিড়ি আবাসন সংলগ্ন) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


এতে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।


সংসদ কমিটির বৈঠক


জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বেলা ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে সংসদ অধিবেশন শুরু হবে।


ডিএসসিসি জেলা প্রশাসক


দুপুর ১টার দিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবর পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্পর্কিত খবর

ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাজধানীতে দুর্ভোগ চরমে  পাম্পে পাম্পে লাইন, ক্লান্ত মানুষ

রাজধানীতে দুর্ভোগ চরমে পাম্পে পাম্পে লাইন, ক্লান্ত মানুষ

সংসদ এলাকায় ঘোলা পানি, ‘পেট খারাপ হয়েছিল’ চিফ হুইপের

সংসদ এলাকায় ঘোলা পানি, ‘পেট খারাপ হয়েছিল’ চিফ হুইপের

ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা

ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা

পুরান ঢাকার বংশালে ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার বংশালে ভয়াবহ অগ্নিকাণ্ড

হাজি সেলিমের পাম্পে ড্রামে করে তেল বিক্রির অভিযোগ

হাজি সেলিমের পাম্পে ড্রামে করে তেল বিক্রির অভিযোগ

Advertisement
advertisement
সর্বশেষ সংবাদ